Terms & Conditions:
Terms & Conditions for Accessories Warranty Claim
● অফিসিয়াল ওয়ারেন্টি সম্বলিত Accessories (Smart Watch, AirPods, Power Adapter, Cable, Bluetooth Speaker, Stylus ইত্যাদি) এর ওয়ারেন্টি Claim এর ক্ষেত্রে পণ্যের ইনভয়েস/বিল, বক্স (সকল কনটেন্ট সহ) এবং ওয়ারেন্টি স্টিকার সংরক্ষণ করা বাধ্যতামূলক।
● শুধুমাত্র Non-Warranty পণ্যের ক্ষেত্রে ৩ দিনের Repair ওয়ারেন্টি প্রযোজ্য হবে।
● Samsung এর Watch, Buds এবং Apple Watch, AirPods, Pencil, Mouse, Keyboard (Apple 1 Year Warranty ব্যতীত পণ্য) এর জন্য ১০ দিনের Repair ওয়ারেন্টি প্রযোজ্য।
● Phone, MacBook, iPad, Tab, AirPods, Watch ও Bag-এর Cover, Screen/Camera Protector এবং Strap–এর ক্ষেত্রে কোনো ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য নয়। ক্রেতাকে অবশ্যই আউটলেট ত্যাগের পূর্বে পণ্যের স্ক্র্যাচ, ত্রুটি, কালার ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। আউটলেট ত্যাগের পর এ সংক্রান্ত কোনো অভিযোগের জন্য EFEST কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।
বিশেষ দ্রষ্টব্যঃ নিম্নোক্ত শর্তসমূহ ডিভাইস এবং এক্সেসরিজ উভয় ক্ষেত্রে প্রযোজ্য
● বিক্রিত পণ্য অফেরতযোগ্য (কোন অবস্থাতেই ক্রয়কৃত পণ্য পরিবর্তন করে অন্য কোন পণ্য নেয়া যাবে না)। ক্রয়কৃত পণ্যে কোন দৃশ্যমান সমস্যা না পাওয়া গেলে তা ওয়ারেন্টির জন্য প্রযোজ্য হবে না।
● যেকোন ডিভাইস বা এক্সেসরিজের বক্স কনটেন্টে থাকা আইটেম যেমন চার্জিং ক্যাবল, অ্যাডাপ্টার ইত্যাদি এসকল পণ্যে কোনো ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য নয়।
● ক্রয়কৃত ডিভাইস ক্রয়ের দিন সহ ১০ দিনের মধ্যে কোন দৃশ্যমান সমস্যা না পাওয়া গেলে অথবা কোন কারণে পছন্দ না হলে EFEST এর এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ২৫% পর্যন্ত কন্ডিশন অনুযায়ী আপনার প্রোডাক্ট এর মূল্য কর্তন করে এক্সচেঞ্জ করতে পারবেন।
● একই পণ্য বিভিন্ন Sales Region ভিত্তিক ভিন্ন ভিন্ন সফটওয়্যার রেস্ট্রিকশন অথবা Hardware Change থাকতে পারে এবং Production Batch-এর ভিন্নতার কারণে আপনার পূর্বে ব্যবহৃত পণ্যটির সাথে নতুন পণ্যটির কিছুটা তারতম্য হতে পারে (যেমন: ফিটিংস / ডিসপ্লে রং / হেডফোনের সাউন্ড কোয়ালিটি / প্যাকেজিং ইত্যাদি)। এই সকল বিষয় ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট এর আওতামুক্ত।
● ওয়ারেন্টি যুক্ত পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে। যদি কোন পণ্য সমাধান এর অযোগ্য হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে পণ্য রিপ্লেস করে দেওয়া হবে।
● রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি শুধুমাত্র একবারের জন্যই প্রযোজ্য। তবে সে ক্ষেত্রে (স্ক্র্যাচ/ত্রুটি/কালার/এক্সেসরিজ ও বক্স-সকল কনটেন্ট সহ) সব অক্ষত থাকতে হবে।
● অফিসিয়াল ব্র্যান্ডের ডিভাইসের ক্ষেত্রে ক্রেতাকে উক্ত ব্র্যান্ডের নিজস্ব ওয়ারেন্টি পলিসি অনুযায়ী তাদের নিজস্ব অফিসিয়াল সার্ভিস সেন্টারে গিয়ে সকল ওয়ারেন্টি সুবিধা নিতে হবে। EFEST এর মাধ্যমে ওয়ারেন্টি Claim করতে হলে অবশ্যই গ্রাহককে অতিরিক্ত সময় প্রদান করতে হবে।
● কুরিয়ারের মাধ্যমে নেওয়া পণ্যে যদি কোন ত্রুটি দেখা যায়, তবে পণ্যটি ব্যবহার না করে ওয়ারেন্টি Claim করার জন্য অবশ্যই অর্ডারটি রিসিভের দিন বা ২৪ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে জানাতে হবে (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)। 01619406949 (Call) +01619406949 (WhatsApp)
● কুরিয়ারের মাধ্যমে পণ্য কিনলে Unboxing ভিডিও অবশ্যই EFEST এর নিজস্ব বক্স/স্টিকার খোলা থেকে শুরু করতে হবে (কোন অবস্থাতেই Pause করা ভিডিও গ্রহণযোগ্য নয়), এবং পণ্যটি সঠিকভাবে কাজ করছে কিনা তা বুঝার সুবিধার্থে Unboxing থেকে Connection পর্যন্ত ভিডিও করতে হবে। যেন পণ্যে কোনো ত্রুটি দেখা দিলে ভবিষ্যতে প্রমাণ হিসাবে উপস্থাপন করা যায়।
● ওয়ারেন্টি সময়সীমা অতিক্রম হওয়ার পর কোন প্রকার ওয়ারেন্টি Claim গ্রহনযোগ্য হবে না। উল্লেখ্য, ওয়ারেন্টি ক্লেইম প্রক্রিয়ার জন্য যে নির্ধারিত সময় প্রয়োজন, সেই সময়সহ পর্যাপ্ত অবশিষ্ট ওয়ারেন্টি সময় থাকা আবশ্যক।
● যেকোনো প্রকার রিফান্ড EFEST এর রিফান্ড পলিসি দ্বারা নির্ধারিত হবে (রিফান্ডের ক্ষেত্রে পেমেন্টকৃত চ্যানেলেই রিফান্ড করা হবে এবং অনলাইন EMI রিফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র প্রোডাক্টের মূল্য রিফান্ডের আওতাভুক্ত হবে, EMI চার্জ রিফান্ডের আওতামুক্ত থাকবে)।
● সকল কনজিউমার ইলেকট্রনিক্স (CE) প্রোডাক্টের ওয়ারেন্টি শুধুমাত্র সংশ্লিষ্ট প্রোডাক্টে উল্লেখিত নির্দিষ্ট ওয়ারেন্টি শর্ত অনুযায়ী প্রযোজ্য হবে।
যে কোন পণ্যের ওয়ারেন্টি Claim করতে ইনভয়েস/বিল, পণ্যের বক্স (সকল কনটেন্ট সহ), ও বক্সের ওয়ারেন্টি স্টিকার সহ স্বশরীরে আমাদের কাস্টমার কেয়ারে আসতে হবে।
পণ্যের ডিসপ্লে / টাচ ইস্যু, লিকুইড ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত ইস্যু, প্রোডাক্টের বক্স ড্যামেজ হলে তা ওয়ারেন্টির আওতামুক্ত থাকবে।
ওয়ারেন্টি Claim করতে ৩ থেকে সর্বোচ্চ ৪৫ কর্মদিবস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে।
পূর্বের কোনো ঘোষণা ছাড়াই যেকোনো সময় EFEST কর্তৃপক্ষ যেকোনো পলিসি পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
উপরে বর্ণিত সকল নিয়ম নীতি সম্পর্কে অবগত হয়ে EFEST হতে পণ্য ক্রয় করলাম।